Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

স্কুল ও কলেজ শিক্ষার্থীদেরও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে …….ইলিয়াস কাঞ্চন

News Tangail

নিজস্ব প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ও চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু নিরাপদ আইন করলেই চলবে না। চালক এবং সংশ্লিষ্ঠদের সচেতন করে গড়ে তুলতে হবে। ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারী থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে এবং স্কুল ও কলেজ পড়–য়া কোমলমতি ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে।

তিনি আরো বলেন প্রতিটি মানুষ যখন সচেতন হবে তখনই দুর্ঘটনা শুণ্যের কোঠায় নেমে আসবে। উন্নত বিশ্বের দিকে তাকালেই দেখা যাবে সেখানে সড়ক দুর্ঘটনা খুবই কম। তাই প্রচার প্রচারনার মাধ্যমে আমরাও পারি এ সড়ক দুর্ঘটনাকে কমিয়ে আনতে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও শিক্ষক কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার মহাসচিব এহসানুল হক কামাল, টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সুপারিনটেনডেন্ট করুণা রানী দেবী, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের উপ-পরিচালক আবু নাঈম প্রমুখ।

নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ও চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু নিরাপদ আইন করলেই চলবে না। চালক এবং সংশ্লিষ্ঠদের সচেতন করে গড়ে তুলতে হবে। ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় চলতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারী থাকতে হবে। প্রতিটি ঘরে ঘরে এবং স্কুল ও কলেজ পড়–য়া কোমলমতি ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দিতে হবে।

তিনি আরো বলেন প্রতিটি মানুষ যখন সচেতন হবে তখনই দুর্ঘটনা শুণ্যের কোঠায় নেমে আসবে। উন্নত বিশ্বের দিকে তাকালেই দেখা যাবে সেখানে সড়ক দুর্ঘটনা খুবই কম। তাই প্রচার প্রচারনার মাধ্যমে আমরাও পারি এ সড়ক দুর্ঘটনাকে কমিয়ে আনতে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও শিক্ষক কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার মহাসচিব এহসানুল হক কামাল, টাঙ্গাইল টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সুপারিনটেনডেন্ট করুণা রানী দেবী, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের উপ-পরিচালক আবু নাঈম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version