শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশের জমিতে জমে থাকা পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular