Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সরিষাবাড়ীতে পালিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস

ইসমাইল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ আজ পৃথিবী যেন হাতের মুঠোয়।পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্তের খবর কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারে মানুষ। যার ছোঁয়া বাংলাদেশের উন্নয়নের পালে লেগেছে বলে,আজ বড় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করছে বাংলাদেশের নতুন তারুণ্যে নতুন প্রজন্ম।

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবসটি উপলক্ষে গত ১২ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালী বের করেন। র‍্যালীতে সকলেই একবাক্যে বলেন সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালীটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে সকলেই সমবেত হন। সেখানে চিত্রাঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

উক্ত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার,উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এর সহকারী প্রোগ্রামার নাঈমা আক্তার, উপজেলা যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সামিউল আলম সামি ও সরকারি বঙ্গবন্ধু কলেজের আইসিটি প্রভাষক ইসরাত জেরিন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version