Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পরিবেশ বান্ধব কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়িত

এসএম কামাল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া গ্রামে পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অর্থায়নে কানাডিয়ান ফান্ড ইনিভিয়েটিভ এবং বাংলাদেশে এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট(বাসা) বাস্তবায়ন করছে।

প্রকল্পের মাধ্যমে ২০০ জন মহিলাদের ৪টি বিষয়ের উপর প্রশিক্ষন পরিচালিত হচ্ছে। এতে নিজেরাই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে। এছাড়াও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, হাত ধোয়া ডাস্টবিনের ব্যবহার নিরাপদ পানি ব্যবহার বাল্যবিবাহ মাদকসহ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়। আলোচনা শেষে আন্তর্জাতিক নারী দিবসে পরিবেশের উন্নয়নে নারী শীর্ষ একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা বেগম, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নাসরিন আক্তার মুক্তা, ফোকাল পার্সন সাবরিনা আহমেদ, বাসা ক্রেডিট অফিসের ম্যানেজার শাহান খান কমিউনিটি মবিলাইজার আমিনা আক্তার এবং মেম্বার শাহাদাত হোসেনসহ উপকারভোগী মহিলা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version