Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা এলাকায় ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট একপর্যায় মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কুর্ণী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় স্থায়ী হয়েছে। একারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, মহাসড়কের পাকুল্ল্যা এলাকার ব্রিজটি খুবই ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙে পড়ে। পরে তা মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। সোমবার সকালে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙে পড়লে ঝুকি নিয়ে একপাশ দিয়ে যান চলাচল করতে থাকে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। সকাল এগারোটার দিকে চারলেন উন্নতি করণ কাজের ঠিকাদারের লোকজন ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেন। এরফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। বেলা বারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কার কাজ চলছে। তবে এক পাশ দিয়ে থেমে থেমে যান চলাচল করলেও যানজট রয়েছে।

মহাসড়কের উভয় পাশে পুলিশ কাজ করছে বলে মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version