রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের ৭ম বর্ষপূতি ও ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপিত হয়েছে। মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ও মোহনা টেলিভিশনের টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেনে টুটুলের সার্বিক সহযোগিতায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সামনে একটি বর্নাঢ্য র‌্যালি বের শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেককাটা,আলোচনা সভা এবং মির্জাপুর শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেন। উপজেলা পরিষদ মিলনায়তে কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) মো. আজগর হোসেন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল এবং মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সভাপতি হোসনী জুবাইরী।
মোহনা টেলিভিশনের ৭ম বর্ষ পুর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে শূভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর সভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, কৃষি অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা, শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান, সাধারণ সম্পাদক আল মামুন খান, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের (পুর্ব) সভাপতি মো. আশরাফ খান্, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, ক্যাবল অপারেটর সাইদুর রহমান, আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মির্জাপুর জোনাল অফিসের ডিজিএম শুসান্ত রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular