Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে দুইশতাধিক কৃষককে ধান বীজ বিতরণ

সাইফুল ইসলাম, গোপালপুর: খাদ্য সংকট মোকাবেলায় টাঙ্গাইলের মধুপুরে প্রায় দুইশতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ দিয়েছে বায়ার ক্রপসায়েন্স লিমিটেড।
আজ সোমবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার চাকন্ড নূরানী মাদ্রাসা মাঠে এই বীজ বিতরণের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বায়ার ক্রপসায়েন্সের টাঙ্গাইলের সিনিয়র টেরিটরি কর্মকর্তা ও কৃষিবিদ মো. একরামুল হক, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, বায়ারের স্থানীয় প্রতিনিধি মো. সেলিম রেজা প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version