Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল সুরুজ পৌলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল

নিজস্ব প্রতিনিধি:কতিপয় প্রভাবশালী ব্যক্তি, শ্রমিক নেতা হবার সুবাদে  দলীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে পৌলী নদী থেকে অবাধে বালু উত্তোলন করছে একটি মহল। এ নিয়ে এলাকাবাসী বার বার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। এভাবে নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর পাশেই  নদী পারের মানুষদের থাকার মত কোন জায়গা থাকবে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।

জানা যায়, টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্ব পাড়া এলাকা দিয়ে বয়ে গেছে পৌলী নদী। এ নদীর দু পাড়ে রয়েছে বসতবাড়ি ও ফসলী জমি । বিগত বছরে এ নদী থেকে অবাধে বালু উত্তোলন করার ফলে ইতিমধ্যে  উপর প্রান্তে একটি প্রাইমারী স্কুল নদী গর্ভে  বিলিন হয়ে গেছে  এবং নদী ভাঙ্গনের স্বীকার হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসী। এবছরও শুরু হয়েছে এ নদী থেকে অবাধে বালু উত্তোলন।

সরেজমিন ঘুরে দেখা যায়, সুরুজ পুর্ব  পাড়া এ নদীর পাড়ে অবনভ কায়দায় কোদাল দিযে  অবাধে বালু উত্তোলন করে প্রতিদিন প্রায় শত শত ট্রাক  দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বালু বিক্রি করা হচ্ছে। ফলে নদী ভাঙ্গনসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বর্ষার পানি আসতে শুরু করলেই যে কোন মুর্হূতে দেখা দিতে পারে এই ভাঙ্গন।

এলাকাবাসী জানায়, এ নদী থেকে প্রতি বছর প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে প্রতি বছর বন্যা ও তার পরবর্তী সময়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিচ্ছে। মেইন রাস্তা থেকে নদীর দিকে যাবার রাস্তায় বালুর কারনে পা ফেলানো যায়না খুব খারাপ অবস্থায় আছি আমরা। আমরা চাই এ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক।

এ বিষয়ে বালু ব্যবসায়ী ও শ্রমিক নেতা রুহুল কুদ্দুস মুকুল কে মোবাইল করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদককে উত্তেজনা পূর্ব
ক কথা বলে এবং মোবাইল কেটে দেয় ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, পৌলী নদীতে পানি উন্নয়ন বোর্ডের কোন অনুমতি কিংবা নদী খনন প্রকল্প নেই। যারা এ নদী থেকে বালু উত্তোলন করছে তা সম্পূর্ন অবৈধ। আমি এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন দ্রুত এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version