Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

গার্মেন্টস থেকে বাড়ি ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাক শ্রমিক

গাজীপুরের কাশিমপুরে এক পোশাক শ্রমিককে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হল শৈলডুবি এলাকায় বসবাসকারী মানিক মাতব্বর, আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, শনিবার রাত ৮টার দিকে কাশিমপুরের শৈলডুবি এলাকার সুপ্রিম স্ট্রিট গার্মেন্টস লিমিটেড থেকে কাজ শেষে ওই শ্রমিক বাসায় ফিরছিল।

এসময় শৈলডুবি এলাকায় বসবাসকারী মানিক মাতব্বর, আনোয়ার হোসেন ও ইদ্রিস আলী তাকে সড়কের পাশের একটি ছাপড়া ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ভিকটিম ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্তদের মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সূত্রঃ বাংলা ট্রিবিউন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version