Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মিষ্টি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

News Tangail

অনলাইন থেকে: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের কালীর বাজারে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই ঘটনা ঘটে। তখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান জুমের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান চলাকালে মিষ্টি বিতরণ করা হয়। ওই সময়ে রশিদ নামের এক যুবক মিষ্টি বিতরণের সময়ে লিংকন রাজের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল বাকবিতন্ডা ঘটে।

তখন যুক্ত হয় সাখাওয়াত হোসেন খান সমর্থিত পারভেজ মল্লিক সহ আরো কয়েকজন। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সাখাওয়াত ও বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version