Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে চোরাই মোটরসাইকেল ও স্বর্ণালংকার সহ চারজন আটক

মধুপুর প্রতিনিধি:
৩টি চোরাই মোটারসাইকেল ও স্বর্ণালঙ্কারসহ ৪জনকে আটক করেছে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গেপ্তার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, বিভিন্ন সময়ে মধুপুরসহ বিভিন্ন এলাকায় চেতনা নাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে মালামাল চুরির ঘটনা ঘটে। এই বিষয়গুলো তদন্ত করে অপকর্মে জড়িতদের গ্রেপ্তারের জন্য উপপরিদর্শক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালাতে থাকে।

সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন ওই দলের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন মধুপুরের মাইজবাড়ি গ্রামের মৃত জহুর আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ(৩৬) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হবি মাহমুদের ছেলে হামিদুল (৩২) ও জাহিদ (২৮) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার ব্রাহ্মদি গ্রামের রাজা বেপারির ছেলে ফিরুজ মাহমুদ। গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা ৩টি মোটারসাইকেল ও চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৬ আগষ্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version