Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নাগরপুরে উপজেলা আ.লীগ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন পালিত

নাগরপুর প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন (৭৫ তম জন্ম বার্ষিকী) পালন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, তরুণ ব্যক্তিত্ব, মেধাবী নেতৃত্ব নাগরপুর উপজেলা আওয়ামী নেতৃবৃন্দদের ভরসার শেষ আশ্রয়স্থল, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশনের সাবেক সফল সভাপতি আলহাজ্ব মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথ থেকে বিকশিত নেতৃত্ব,অনলবর্ষী বক্তা, নাগরপুর সদর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মো: কুদরত আলী’র সঞ্চালনায় আনন্দ র‌্যালী ও কেক কাটা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়।

পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য প্রার্থী মো: খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক ভিপি বি এম জহিরুল আমিন, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, আ.লীগ সম্মানিত সদস্য মো: আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক মো: শাহিনুর রহমান শাহিন, সহবতপুর ইউনিয়ন আ.লীগ নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল সরকার, সাবেক ভিপি আল মামুন সহ আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version