Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি: শাকিব খান

কমপক্ষে শতাধিক ছবিতে আমি অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখতো? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা শাকিব খান নিজের বিয়ে-সম্পর্ক নিয়ে এমনটাই বলেছেন।

তারকাদের প্রাইভেসি নিয়ে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমিও স্বীকার করি সেলিব্রেটিদের সব কিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই! দেখুন হলিউড-বলিউড, এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, তাহলেও বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়।

উদাহরণ দিয়ে এই শীর্ষ নায়ক বলেন, টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, হলিউডের ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ-শব্দ নেই। আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়।

বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, নাকি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version