Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয় ছাড়লেন ভোজপুরী অভিনেত্রী

ইসলামের টানে অভিনয় ছেড়েছিলেন সানা খান, জায়রা ওয়াসিম। এবার তাদের দলে যোগ দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী সাহার আফসা। ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনয়ে ছাড়ার ঘোষণা দিয়েছেন আফসা।

নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অভিনয় ছাড়ার বিষয়টি জানিয়েছেন আফসা। ২২ সেপ্টেম্বর লম্বা পোস্ট করেছেন ভোজপুরী এ অভিনেত্রী। লিখেছেন, প্রিয় ভাই ও বোনেরা, দয়াবান আল্লহকে স্মরণ করে জানাতে চাই, আমি শোবিজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। রুপালি দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর ইবাদতে বাকি জীবনটা পার করব।

আফসা আরও লেখেন, নাম যশ খ্যাতি, সম্মানের জন্য আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। তার সাথে আশীর্বাদও পেয়েছি। ছোটবেলায় কোনোদিন ভাবিনি জীবনে এতোটা সাফল্য আসবে। আমি আসলে হঠাৎ করেই রুপালি দুনিয়ায় পা রেখেছিলাম। এখন আমি রুপালি দুনিয়া থেকে সম্পূর্ণ বিদায় নেব। আল্লাহর দেখনো আদর্শে জীবনের বাকিটা পথ চলব।

সাহার আফসার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সানা খান। তার পোস্টে কমেন্টস করে লিখেছেন, মাশাআল্লাহ, আপনার জন্য আমি খুব খুশি। আল্লাহ আপনার জীবনরে সব ইচ্ছাপূরণ করুন। আশা করি, আপনার সিদ্ধান্ত আরও মানুষকে অনুপ্রাণিত করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version