Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভালবাসি _____হাবিব

----ভালবাসি---
 ..... হাবিব....

 

আমি কখনোও বলবোনা

হে প্রিয়তমা তোমাকে ভালবাসি

হৃদয় ডাকছে তাই কাছে আসি

শুধু আমার চোখের দিকে একবার চেয়ে দেখ

চোখ কি বলে?

তখনই তুমি বুঝবে

কতটা ভালবাসি তোমায়

আমি কখনোও বলবোনা

হে প্রিয়তমা তোমাকে ভালবাসি

কাছে এসে দেখে যাও, শুনে যাও

হ্রদ কম্পনের কথা বুঝে যাও

কেমন___কন্ঠ কি বলে ?

তখনই বুঝবে তুমি

কতটা ভালবাসি, কতটা প্রিয়জন

বিশ্বাস করো! আর কখনোও আমি বলবোনা

তোমাকে ভালবাসি

কাছে এসে

মন খুলে হেসে_

শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখ

কাঁপছে তোমার অন্তরখানি

তখনই কি অনুভব করবে না__

কতটা ভালোবাস আমায় তুমি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version