Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ব্রাজিলকে হারিয় স্বপ্নের সেমিতে বেলজিয়াম

News Tangail

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হয় আজ। ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে ব্রাজিল-বেলজিয়াম। তবে ২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বেলজিয়াম। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেমিতে বেলজিয়ামের প্রতিপক্ষ ফান্স।

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয় ব্রাজিল-বেলজিয়ামের মধ্যেকার খেলা। খেলার শুরুতেই বেশ কিছু সুযোগ পায় ব্রাজিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বরং ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। পরবর্তীতে ৭৫ মিনিটে একটি গোল করে ব্রাজিল।

খেলা শুরুর ১২ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। পরবর্তীতে আরও একটা গোল করে ইউরোপের এই দেশটি। পুরো খেলায় ব্রাজিল অনেক সুযোগ পেলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেইমারদের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version