Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিটিভিতে হাসন রাজা ও শাহ আব্দুল করিমে গান নিয়ে দিতি সরকার – জুলহাস গায়েন

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনে লোকগানের নিয়মিত আয়োজন নব জাগরণ অনুষ্ঠানে হাসন রাজা ও শাহ আব্দুল করিমের গান নিয়ে টাঙ্গাইলের দুই শিল্পী। ম্যাজিক বাউলিয়ানার দিতি সরকার ও চর্যাগানের গ্রন্থিকদল সহজিয়ার সদস্য এবং দৈনিক সংবাদ এর সখীপুর প্রতিনিধি জুলহাস গায়েন। এই দুই শিল্পীর বাড়ী টাঙ্গাইল জেলায়। মির্জাপুরের দিতি সরকার গেয়েছেন হাসন রাজার বিখ্যাত গান “সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো” আর সখীপুরের জুলহাস গায়েন গেয়েছেন শাহ আব্দুল করিমের জনপ্রিয় “গান গাই আমার মনরে বুঝাই মন থাকে পাগল পাড়া”। গত ৬ জুলাই অনুষ্ঠানের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির সঙ্গীত বিভাগ থেকে জানা যায় এস এম নোমান হাসানের প্রযোজনায় লোকগানের শিল্পীদের নব জাগরণ অনুষ্ঠানটি আগামী ৮ জুলাই দুপুর ১২.১০ মিনিটে সম্প্রচার হবে।

নব জাগরণ অনুষ্ঠানের সহযোগি রফিক হাসান বলেন, বাংলার লোকগানের ঐতিহ্যকে কেন্দ্র করে নব জাগরণ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বাংলার কিংবদন্তি সুরকার ও গীতিকারদের গান নিয়ে নব জাগরণ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version