Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিল বিকল, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লোকাল ‘টাঙ্গাইল কমিউটার ট্রেনের’ ইঞ্জিল বিকল হওয়ার ঘটনা ঘটেছে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপাররত ঢাকা ও উত্তরবঙ্গের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা।

বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপজেলার করো‌টিয়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে।

বঙ্গবন্ধু পূর্ব রেল‌ স্টেশ‌নের ইনচার্জ রেজাউল ক‌রিম বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেন বিকল হওয়ার ঘটনায় বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপাররত ঢাকা ও উত্তরবঙ্গমুখী বেশ কয়েকটি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা পড়েছে।

তিনি আরও জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সা‌ড়ে ৭ টার পর ছেড়ে যায়। ট্রেনটি মেরামতের কাজ চলমান রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version