Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সজল-আখিঁর ‘ভালোবাসি একটু বেশি’

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। তারা এক বিশ্ববিদ্যালয়ে পড়ে করে একই বিভাগে ।ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর ধরে। কিন্তু এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও বেশ ঝগড়া লেগে থাকে। আর এর কারণ হলো সুনীল নিপাকে সন্দেহ করে প্রচুর। কিন্তু নিপার এটা পছন্দ না। সুনিল প্রতিনিয়ত নিপা কে মানসিক ভাবে টর্চার করতে থাকে।প

সুনিল এর দৃষ্টিতে এ সব কিছুই নিপার প্রতি তার ভালোবাসা। নিপা সুনিল কে বোঝাতে চায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর ভালবাসায় বিশ্বাস থাকাটাই জরুরী। কিন্তু সুনিল একরোখা । আর এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলে তাদের মাঝে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসি একটু বেশি’।

নাটকটি রচনা করেছেন কুদরত উল্লাহ ও পরিচালনা করেছেন রাহাত কবির। এতে সুনিল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল, নিপা চরিত্রে অভিনয় করেছেন শারমিন আখিঁ এবং আদনান নামের একটি চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version