রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: শনিবার রাত ৮টার সময় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মা হাসপাতালের মালিকের অবহেলার কারনে মুক্তিযোদ্ধা হাতেম আলী(৭০)এর মৃত্যুর অভিযোগ উঠেছে। তার বাড়ি জামুরিয়া ইউনিয়নের এলাকার কিসমত কাতরা গ্রামে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার।
নিহত হাতেম আলীর ভাতিজা রোমেল জানায়, শনিবার সন্ধায় পৌর এলাকার ঝরকা বাজারে হাতেম আলী(৭০) হঠাৎ মাথা ঘুরে পরে গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।সেখানে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ ইসরাত জাহান এর কাছে নেওয়া হলে হাসপাতালে ইসিজি অপারেটর না থাকার কারনে বাহির থেকে ইসিজি করতে বলে। নিহতের স্বজনরা তাকে মা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ব্যাবস্থাপক মোঃ ফারুক কে ইসিজি করার কথা বললে তিনি রোগির স্বজনদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন।তাদের কে ইসিজি করে দেবে না বলে জানায় এমনি সেখান থেকে রোগিকে নিয়ে যেতে বলে ।পরে ক্লিনিকের মালিক মোঃ আসিফ তাদের ইসিজি মেশিন বিকল বলে জানায়, পার্শ্ববর্তী ক্লিনিক থেকে আরেকটি ইসিজি মেশিন আনলে সেটাও বিকল।ক্লিনিক মালিকের অবহেলার কারনে সেখানে রোগির মৃত্যু হয়েছে বলে রোগির সাথে থাকা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহনেওয়াজ জানায়।
মুক্তিযোদ্ধা হাতেম আলীর মৃত্যুর কারন সমন্ধে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ইসরাত জাহান মুঠোফোনে জানায় মুলত রোগির পালস পাওয়া যাচ্ছিলনা তাই তিনি জীবিত আছে কিনা সেটা জানার জন্য বাহির থেকে ইসিজি করতে বলি।
মা হাসপাতালের মালিক মোঃ আসিফ জানায় আমার হাসপাতালের ইসিজি মেশিন খারাপ থাকায় পাশের একটি ক্লিনিক থেকে ইসিজি মেশিন চেয়ে আনি সেট্ওা খারাপ থাকার কারনে সময় মত ইসিজি করতে পারিনি ।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুল আলম জানায় আমার কাছে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি দিলে তদন্ত মুল ঘটনা জানা যাবে ।

