সখীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বোয়ালী পূর্ব পাড়া যুব কল্যান সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালী সবুজ বাংলা বালিকা দাখিল মাদরাসা মাঠে বঙ্গবন্ধু নবীন ক্লাব বহুরিয়া (সখীপুর) বনাম বংশীনগর ফুটবল একাদশ (মির্জাপুর) অংশ নেয়।

খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার দর্শক। খেলায় ৯০ মিনিটের সময়সীমা শেষ হলে ১-০ গোলে এগিয়ে থেকে বঙ্গবন্ধু নবীন ক্লাব বহুরিয়া (সখীপুর) চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জনাব অনুপম শাহজান জয়, এম.পি। উদ্বোধক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি জনাব জুয়েল রানা।

সেখানে আরও উপস্থিত ছিলেন- বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ অাজাদ, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, উপজেলা অাওয়ামীলীগের অাইন বিষয়ক সম্পাদক এস. এম রেজাউল করিম, যাদবপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি কে.বি.এম হেলাল উদ্দিন, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খঃ বজলুর রহমান বাবুল, যাদবপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য রাজু অাহমেদ, রোকন সিকদার প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর