মেয়েরা ভালো করেছে ছেলেরাও এক সময় করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৮ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেরাও এক সময় ভালো করবে।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৮ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন দল ফিলিস্থিন ও রানার্সআপ তাজিকিস্থনকে অভিনন্দন জানান।

দেশের খেলাধুলার উন্নয়নে যা কিছু দরকার সকার সব করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের গোটা পরিবার ফুটবল প্রেমী। আমার বাবা আমার দাদা বর্তমানে জয়ের ছেলে, রেহানার ছেলে, ববির ছেলে সবাই ফুটবল খেলে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলেই আইসিসি বাংলাদেশকে ওয়ানডে মর্যাদা ও বিশ্বের দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এখন আমাদের মহিলা ক্রিকেট দলও ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। অষ্টম সাফ গেমসে বাংলাদেশ ফুটবল দল স্বর্ণপদক লাভ করে। আমাদের সময় দাবা, শুটিং, বাস্কেটবল, হ্যান্ডবল, জিমন্যাস্টিকস, আর্চারী ও অলিম্পিকসহ সব ধরনের ক্রীড়ায় দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণ জয় করেছে মেয়েরা। গলফ দুনিয়ায় বাংলাদেশকে পরিচিত করায় সিদ্দিকুর রহমান। এএইচএফ হকিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওয়ার্ল্ড হকি লিগের প্রথম পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।

শেখ হাসিনা বলেন, আমরা ২০০৯ সালে সরকার গঠনের পর ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা ফিরিয়ে আনি। সরকার গঠনের পরই ক্রীড়া ফেডারেশনসমূহে নির্বাচনের ব্যবস্থা করি। খেলাধুলার প্রসারে আর্থিক অনুদান বৃদ্ধি করি। ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেই। এখন ক্রীড়াঙ্গনে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিচ্ছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর