মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইল-১ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়পত্র দাখিল

টাঙ্গাইল-১ আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়পত্র দাখিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক এমপিসহ বিভিন্ন দলের মোট ৭ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন।

বুধবার বেলা ১২টায় দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার কাছে এবং বেলা ২টায় সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাসের কাছে ড. মো. আ. রাজ্জাক পৃথক দুটি মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া এ আসনে ঐক্যফ্রন্ট থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার শহিদুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের মো. ফারুখ আহামেদ, জাকের পার্টির মো. সালামত হোসেন খান, ইসলামী আন্দেলনের মো. আশরাফ আলী ও এনপিপির মো. মিল্লাত হোসেন সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাসের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

মহাজোট প্রার্থী ড. আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সঙ্গে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুনার রশিদ হিরা, আ. হালিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, তোফাজ্জল হোসেন, মহিলা ভাইন চেয়ারম্যান শিরিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মো. আ. আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেয়ার পর স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সব দলের অংশগ্রহনের মধ্য দিয়ে এবার একটি প্রতিদ্বন্ধিতামূলক এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সেই নির্বাচনে তার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস-দুর্নীতি ও মাদক প্রতিরোধে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক ও ঐক্যফ্রন্ট থেকে বিএনপির ফকির মাহাবুর আনাম স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular