বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে শ্রমিকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌর এলাকার চাটিপাড়া নামক স্থান থেকে শুক্রবার দুপুরে আব্দুল শেখ(৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি জামালপুরের সরিষাবাড়ীর পিকনা মিরকুইটা গ্রামের করিম শেখের ছেলে ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গত ২৫ নভেম্বর রাতে দুই ব্যক্তিকে নেশা পান করিয়ে চাটিপাড়া ব্রীজের পাশে থেকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ২৬ নভেম্বর স্থানীয়রা ওই দুই ব্যক্তির মধ্যে একজনকে অচেতন অবস্থায় ব্রিজের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অপর ব্যক্তিকে খুজে পাওয়া যাচ্ছিলোনা।

শুক্রবার দুপুরে চাটিপাড়া নামক স্থানে আব্দুল শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular