রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী থানার ওসির বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর অভিযোগ

কালিহাতী থানার ওসির বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর অভিযোগ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন, গ্রেপ্তার বাণিজ্য, পোলিং এজেণ্টদের তালিকা সংগ্রহ ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বুধবার (৫ ডিসেম্বর) রাতে মহা-পুলিশ পরিদর্শকের কাছে ই-মেইল ও ফ্যাক্স বার্তায় ওই অভিযোগ করেন।

সরেজমিনে লতিফ সিদ্দিকীর ঘণিষ্ঠরা জানায়, সম্প্রতি উপজেলার জোয়াইর গ্রামের আকবর, রাজাফৈর গ্রামের নওশের, কস্তুরিপাড়া গ্রামের বেল্লাল ও হোসেন আলীকে আটক করে ছেড়ে দেয়ার কথা বলে ওসি টাকা নেয়ার পরও ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠায়।

আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী লিখিত অভিযোগে বলেন, কালিহাতী থানার ওসি নির্বাচনী এলাকায় ভয়-ভীতির সঞ্চার করেছেন। বিভিন্ন সময়ে অনেককে ধরে থানায় এনে- উপর মহলের হস্তক্ষেপে ছেড়ে দিয়েছেন। নির্বাচনী প্রচারণা যতই বাড়ছে ওসি তার তৎপরতাও ততই বাড়িয়ে দিচ্ছেন। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, আমার সমর্থক-নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে শুধু ভয় নয়, কারা আমার এজেণ্ট হবে তাদেরকেই মামলায় ফেলে গ্রেপ্তার করা হবে বলে ওসি হুমকি দিচ্ছেন। এতে নির্বাচনী উৎসবমুখর পরিবেশের বিঘœ ঘটছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular