বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইল-০৮ অাসনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের সমাবেশ

টাঙ্গাইল-০৮ অাসনে নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের সমাবেশ

ইসমাইল হোসেন: টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী-লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জুয়াহেরুল ইসলামকে নৌকা মার্কায় বিজয়ী করতে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে তৈলধারা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদউজ্জামান ফরিদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সাবেক ভাইস চেয়ারম্যান আতাউল মাহমুদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক রনি আহম্মেদ, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, ওবায়দুল ইসলাম, শাওন আহম্মেন, খান মামুনসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রার্থী এডভোকেট জুয়াহেরুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। কারণ দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্থ হবে। তাই কোনো ভেদাভেদ নয়, শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে যা যা করার তাই করতে হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular