সখীপুরে দক্ষিণ সখীপুর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নলুয়া সান একাডেমিক স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় ওই মেধাবৃত্তি পরীক্ষার আহবায়ক বিএম বজলুর রহমান, নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের পরিচালক ও ইউসিসিএ লিঃ এর ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মনিরুজ্জামান, সান একাডেমিক স্কুলের সভাপতি তোফাজ্জল হোসেন রানা, পরিচালক হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর