টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অাহত হয়েছে আরোও একজন জন।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া নগর জলফই এলাকার মৃত জহিরুল মাস্টারের ছেলে।  এছাড়াও তিনি টাঙ্গাইল পূর্বাঞ্চল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত বলেন, দুপুরের দিকে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলযোগে বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নগর জলফই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাদল নিহত হয়। এতে তার সাথে থাকা আরেকজন আহত হয়।

পরে পুলিশ খবর পেয়ে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর