সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে বুধবার বিকেলে ১২৬ পিচ ইয়াবা ও ৩ টি মোবাইল ফোন এবং ৩টি সিম কার্ড উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। ঘাটাইল উপজেলার বাহ্মনশাসন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইল উপজেলার গুনদত্ত গ্রামের মৃত ইমান আলী ছেলে শুকুর মাহমুদ (২৫)। ও একই উপজেলার গারট্র গ্রামের মৃত শাহজাহানের ছেলে রুবেল মিয়া (২০)।

বুধবার রাতে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মো. হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘাটাইল উপজেলার বাহ্মনশাসন এলাকার গ্রামীন ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ১২৬ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা ঘাটাইল উপজেলার আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular