নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও বৈশাখী মেলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সখীপুর উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মাঠে শুভ নববর্ষ-১৪২৬ বরণ উপলক্ষে দারুণসব অনুষ্ঠানমালার আয়োজনের পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারে বৈশাখী মেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা আয়োজন থাকছে । পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার প্রথম দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতাবেন বেলাল খান ও ঔশী।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিত্য শিল্পী রবীন এবং স্থানীয় শিল্পী বৃন্দ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনে থাকছে রেডিও টেলিভিশনের খ্যাতনামা শিল্পী বৃন্দদের নিয়ে বিশেষ আয়োজন।
এছাড়াও ১০৫টি স্টলে থাকছে নানা ধরনের বৈশাখী আয়োজন। ছোটদের জন্য রয়েছে মিনি এক্সপ্রেস ট্রেন, ময়ূরপঙ্খী নাও, নাগরদোলা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।