ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ ক্লাবের ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার হামিদপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিঘর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ(মামুন) । সংগঠনের উপদেষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুস সাত্তারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হামিদপুর ট্রাক মালিক সমিতির সভাপতি মো.হরমুজ আলী,বঙ্গবন্দু কেন্দ্রীয় পেশাজীবি লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম খান,কৃষিবিদ প্রিন্স রহমান পাবেল, ঢাকাটাইমস ও দৈনিক মজলুমের কন্ঠের ঘাটাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম খান রাজু।

সোহানুর রহমান প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন
সংগঠনের সভাপতি আল-আমিন,সাধারন সম্পাদক সেলিম তালুকদার,পরিচালক -আব্দুর রহমান রনি ,কমিটি উপদেষ্ঠা-সাদ্দাম হোসেন,বাবু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটির কার্যক্রম সর্বমহলে প্রসংশীত হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর