টানা বৃষ্টিতে টাঙ্গাইলে বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিনিধি : টানা কয়েকদিনের বৃষ্টিতে টাঙ্গাইলে গ্রীষ্মকালীন শাক-সবজির দাম বেড়েছে। সরবরাহ পর্যাপ্ত না থাকায় গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। দাম বাড়ায় নাখোশ ক্রেতারা।

রোববার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইল বিভিন্ন সবজির হাট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০, টমেটো ৯০ টাকা। লাউ ৫০ টাকা। কাঁচামরিচ ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। শসা বিক্রি করা হচ্ছে ৫০ টাকায়। গাজর ৭০ টাকা, করলা ৫০ টাকা, জালি কুমড়ার কেজি ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, ধুন্দল (তরি) ৫০ টাকা, পটল ৪০ টাকা, কাকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

গেল সপ্তাহে এসব সজির দাম ছিল ১০ থেকে ২০ টাকা কমে। এছাড়াও কলমিশাক, পাটশাক, পুঁইশাকের দামও আটি প্রতি বেড়েছে ৫ টাকা। তবে মিষ্টি কুমড়া, কচুরছড়া, পেঁপে ও লেবুর দাম কিছুটা কমেছে।

টাঙ্গাইলের সবজি বাজারের ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কমেছে। সবজির ক্ষেতে পানি জমি থাকায় গাছ মরে যাচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে অন্য জেলা থেকে সরবরাহ কমেছে, পরিবহন ভাড়া বেড়েছে, যে কারণে বাজারে গত সপ্তাহের ছেড়ে সবজির দাম বেশি। বৃষ্টি কমলে ও সরবরাহ ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ দাম কমবে বলে জানান তারা।

ক্রেতাদের অভিযোগ, দাম ৫ টাকা বাড়লে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এতে নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর