মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরঅবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(২৯ আগস্ট) দুপুরে শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। টাঙ্গাইলে যেসকল স্থানে অবৈধ স্থাপনা রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular