মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে ৬ ফার্মেসিতে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মির্জাপুরে ৬ ফার্মেসিতে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ফার্মেসিতে ২লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের মসজিদ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলাসহকারি কমিশনার ভূমি মো.মঈনুল হক।টাঙ্গাইল ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক ডা. নার্গিস আক্তারেরউপস্থিতিতে নাহার মেডিকেল হল ফার্মেসিতে ৮০ হাজার, আরোগ্যফার্মেসিতে ১০ হাজার, চৌধুরী ফার্মেসিতে ১ লাখ ২০ হাজার,মাজেদা ফার্মেসিতে ৪০ হাজার, একতা ফার্মেসিতে ৫ হাজার, শাহীমেডিকেল ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালতপরিচালনাকালে নাহার মেডিকেল হল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধএবং অপর ৫ ফার্মেসিতে ডি.এ/ এম.এ নাম্বার না থাকায় অর্থাৎঅনুমোদনহীন ওষুধ, যৌন উত্তেজক ইত্যাদি ওষুধ থাকায় এ জরিমানাকরা হয়।

এ সময় অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং এর দায়েমোটরসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়, কিছু সংখ্যক হেলমেটজব্দ করা হয় এবং ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে অতিশীঘ্রই ফুটপাত ছেড়ে দিতে বলা হয়।জরিমানা আদায়ের ব্যাপারে ফার্মেসি মালিকরা টাকার পরিমাণ বেশিবলে ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা ড্রাগিস্টস্ধসঢ়; এন্ড কেমিস্টস্ধসঢ়; সমিতিরসভাপতি জাহিদুল ইসলাম জরিপ বলেন, সরকারি বিধি বিধান মেনেইআমাদের ফার্মেসিগুলো পরিচালনা করা উচিত। তবে আজকের এঅভিযানে জরিমানার পরিমাণ বেশি বলে মন্তব্য করেন তিনি।উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুলহক বলেন, সুন্দর একটি মির্জাপুর গড়তে আমরা সর্বদা সচেষ্ট। অবৈধসকল কিছুর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular