মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে মাদকাসক্ত জামাতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে মাদকাসক্ত জামাতার মরদেহ উদ্ধার

ধনবাড়ী প্রতিনিধি :  টাঙ্গাইলের ধনবাড়ীতে শ্বশুরবাড়ীর বাঁশঝাড় থেকে বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত জামাতা মোস্তাফিজুর রহমান বিদ্যুত (৪৫) ধনবাড়ী উপজলার বলিভদ্র ইউনিয়নের মতিউর রহমানের ছেলে। সে বুধবার রাতে শ্বশুরবাড়ীতে বেড়াতে আসে বলে জানায় ভাই শরিফ হোসেন ও তার বাবা মতিউর রহমান।

বিদ্যুত প্রায় ১৭ বছর আগে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামের স্কুল শিক্ষক মতিউর রহমানের মেয়ে লুৎফুন্নাহারকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করে। তাদের সংসারে স্কুল পড়ুয়া একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী গ্রামে শ্বশুর মতিউর রহমানের বাড়ীর পেছনের বাঁশঝাড়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী শ্বশুর বাড়ীর বাঁশঝাঁড়ে মোস্তাফিজুর রহমান বিদ্যুতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ও শ্বশুরবাড়ীর লোকজন জানায়, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ মাদকাসক্ত ছিল।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ধনবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে আসল রহস্য জানা যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular