সোমবার, মে ২৫, ২০২৬
Homeদেশের খবরগাজীপুরে ৩৪০ বস্তা সরকারি গম জব্দ, আটক ২

গাজীপুরে ৩৪০ বস্তা সরকারি গম জব্দ, আটক ২

আটক ব্যক্তিরা হলেন, বাসন থানার ভাওয়াল কলেজ সংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া মো. শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) ও টাঙ্গাইল ভূঞাপুরের এক কিশোর (১৮)।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় র‌্যাবের নিয়মিত তল্লাশী চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির গম কালীগঞ্জ খাদ্যগুদাম হতে একটি ট্রাক যোগে কালোবাজারে বিক্রির জন্য টাঙ্গাইলের উদ্দেশে রওনা করেছে কালোবাজারিরা। এর পর র‌্যাব-১ মহানগরীর নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রাক ভর্তি ৩৪০ বস্তা সরকারি গম (১৭ টন) জব্দ করা হয়। এর মূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার টাকা।

আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সরকারি খাদ্য গুদামের গম কালোবাজারে কেনাবেচা ও মজুত করার উদ্দেশ্যে ৩৪০ বস্তা ভর্তি গম টাঙ্গাইল নিয়ে যাচ্ছিলেন। তাঁরা ট্রাকে করে দীর্ঘদিন ধরে সরকারি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির গম কালোবাজারির মাধ্যমে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মজুত করে পরে তা বেশি দামে বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে এবং আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular