নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃৃক্ষরোপন কর্মসূচীর আয়োজনে করা হয়েছে। দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি এই স্লোগান কে সামনে রেখে আজ সোমবার সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে।
সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন পরিবারের সদস্যদের উদ্যোগে ভলান্টিয়ারদের অর্থায়নে নিজ নিজ এলাকার পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ করে।
এসময় উপস্থিতি ছিলেন সখীপুর আর্ত-সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মোঃবশির উদ্দিন আশিক, সাধারন সম্পাদক সোহেল রজত, কচুয়া অনলাইন নিউজ এর সভাপতি, সংগঠনের সিনিয়র সদস্য মোঃ রুবেল আহমেদসহ অন্যান্য সদস্যরা।
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর