টাঙ্গাইলে ঘরের আড়ায় ঝুলছে গৃহবধূর মৃতদেহ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বুধবার (২২ জুলাই) টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামে মীম (২৭) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করেছেন। তিনি ঐ গ্রামের এনামুলের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দেলুটিয়া গ্রামের এনামুল প্রায় দশ বছর আগে দিগর ইউনিয়নে ফুলবাড়ি গ্রামে মোতালেবের মেয়েকে বিয়ে করেন।

বিয়ের ২ বছর পর সৌদিতে চলে যান মোতালেব। মাঝে একবার দেশে এসে স্ত্রীর সাথে দেখা করে যায়।

মঙ্গলবার রাতে মিম ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলতে দেরি হলে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। সে সময় কোন প্রকার সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে আড়ার সঙ্গে মিমের মৃতদেহ ঝুলছে।

এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে আসে।

ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জানান, আমি গিয়ে দেখি লাশ ঝুলন্ত অবস্থায়। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর