বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি ও ক্ষুদিরামপুর এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি বাস অপর একটি বাসকে পিছন থেকে ধাক্কা দিলে ৩ জন আহত হয়।

অপরদিকে রাত ১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৭ জন আহত হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে যাত্রীবাহী এস.এন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৫৫) কুড়িগ্রাম যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুর এলাকায় সামনের একটি বাসকে এস.এন পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলো- রংপুরের লাইজু বেগম (৩৫), খাইরুল ইসলাম (৩০), মাজেদা বেগম (৪০)।

অপরদিকে ঢাকা জিরাবো থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-১৯০৭) যাত্রী নিয়ে নওগাঁ যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় উল্টো দিক থেকে আসা একটি করতোয়া গেটলক (ঢাকা মেট্রো-ব-১৩-০৭৬৫) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়।

মাইক্রোবাসের চালকসহ সাতজন মারাত্বকভাবে আহত হয়। সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের একটি টিম আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, আহতরা সবাই গার্মেন্টস কর্মী। আহতরা হলো- নওগাঁ জেলার সিয়াম (৮), সাহিদা বেগম (৩০), নয়ন হোসেন (৪৮), মাজেদ আলী (৪৫), গাড়ীর মালিক মর্তুজা (৪৫), আলমগীর হোসেন (৩৮), জয়পুরহাটের রুবেল (২৫)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular