বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকবাসাইলে নৌকা ডুবে একই পরিবারের দুইজনসহ পাঁচজন নিহত

বাসাইলে নৌকা ডুবে একই পরিবারের দুইজনসহ পাঁচজন নিহত

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে একই পরিবারের দুইজন পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও  তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।

রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসতেছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular