নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সাড়ে ১১টায় বাংড়া ইউনিয়নের খিলদা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রামের নায়েব আলীর ছেলে।
নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হলে শাহাদাত হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী নেতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
