বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বর্বরতার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বর্বরতার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : নিরবতা ভাঙ্গ, ধর্ষণ সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও বর্বরতার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নারী সংগঠন সমুহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন ও টাঙ্গাইল দুর্বারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি মনোয়ারা বেগম, মানব প্রগতির নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, আরপিডিওর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, উষার সমন্বয়কারী আফরোজা খান, এ এম কে এস এর নির্বাহী পরিচালক নাজমা বেগম প্রমুখ।

এসময় তারা বলেন সারা বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা ও যৌন নিপীরনের মহামারী আকার ধারণ করছে। সম্প্রতি টাঙ্গাইল, সিলেট, খাগড়াছরি, নোয়াখালী এবং সমগ্র বাংলাদেশে নৃশংস বর্বরোচিত ও মধ্যযোগি কায়দায় যেভাবে নারী ও শিশুকে গণধর্ষণ করে যাচ্ছে। ধর্ষণের আক্রান্ত নারী শিশুরা ন্যায় বিচার থেকে বি ত। গত ২০ সেপ্টেম্বর দেলদুয়ার উপজেলায় ১৩ বছরের শিশুকে মুখ বেধে নৌকায় নিয়ে তিনজন মিলে উপর্যপুরি ধর্ষণ করে ফেলে রেখে যায় নদীর কিনারে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular