বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeজাতীয়'টাঙ্গাইলে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন'

‘টাঙ্গাইলে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন’

ফরমান শেখ: নোয়াখালীতে নারী ধর্ষণের ঘটনাসহ  দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতন নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারী প্রতিসহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মোমবাতি জ্বালিয়ে ‘আলোক প্রজ্জ্বলন’ করেছে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।

বুধবার (৭ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের (নিরালা মোড়) কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন করেন তারা। এরআগে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এক সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, যুগ্ম আহবায়ক শফিউল আলম মুকুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদ আহমেদ, সম্পাদক কাইয়ুম চাকলাদার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular