নিউজ টাঙ্গাইল ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন ভারতের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র বিচারকবৃন্দ । এই শোয়ের বিচারক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্যের করোনা ভাইরাস আগেই ধরা পড়ে। এরপর করোনা পজেটিভ রিপোর্ট আসে আকৃতি কক্কর ও মিকা সিংয়ের।
একমাত্র সঞ্চালক আবির চ্যাটার্জি, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তারা প্রত্যেকেই এখন হোম আইসোলেশনে রয়েছেন।
কয়েকদিন আগেই শুরু হয়েছে এবারের সারেগামাপা। তবে এ পরিস্থিতির মধ্যে শো চালিয়ে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
