মির্জাপুরে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আজ মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে মির্জাপুর বাইপাস এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পালন করা হয় যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
 মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা জীবন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিএ মতিন এর উপস্থাপনায় যুবদলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য করেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয় সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি ( সাবেক) এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সহ-সভাপতি খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া প্রমুখসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর