মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল এসপি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন

টাঙ্গাইল এসপি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে এসপি পার্কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এ পার্কের শুভ উদ্বোধন করেন। টাঙ্গাইল পুলিশ লাইন্সের সামনে লৌহজং নদীর তীরে পার্কটির উদ্বোধন করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন,পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতি বেগম শামসুন্নাহার রহমান, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যায় লেজার শো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল শহরের পুলিশ লাইন্সের বিপরীত দিকে লৌহজং নদের তীরে ছিলো অবৈধ স্থাপনা। সেখানো গড়ে ওঠা বস্তিতে বিক্রি হতো মাদক। অপরাধীদের আনাগোনার কারণে সাধারণ মানুষ সন্ধ্যার পর ওই এলাকায় যেতো না। গত বছর টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম সেখানে একটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নেন। স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী খনন ও তীর বাঁধাই করে গড়ে তোলা হয় এসপি পার্ক। পুলিশ লাইন্স মোড় থেকে জেলা কারাগার পর্যন্ত নদীর দু’তীর দিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে এ পার্কটি গড়ে তোলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular