মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ পন্ড

টাঙ্গাইলে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ পন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পন্ড। লেখক ও সাংবাদিক মুসতাক আহমেদ ও সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশির বাধায় তা পন্ড হয়ে যায়।

গতকাল শনিবার সকালে আনসার ক্যাম্প রোড থেকে একটি মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সহ-সভাপতি মনির হোসেন, লিটন পাল, অ্যাডভোকেট রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান খান, মিজানুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অ্যাডভোকেট সামিম আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জুয়েলসহ স্বেচ্ছাসেবকদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular