রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার কালমেঘা ভাঙ্গারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- কালমেঘা আটিয়া উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মারুফ আহমেদ (১৯) এবং ভালুকা উপজেলার বাটাজোড় জিরানীপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৫)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular