সখীপুরে কালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন করা হয়।

সোমবার (২৩ আগস্ট) সকালে মহিলা কলেজ রোডে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অস্হায়ী কার্যালয়ে মোঃ শাহীনুজ্জামান শাহীন কে আহ্বায়ক ও নাজমুল হাসান শাওন কে সদস্য সচিব করে কালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ১৬১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখার সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর, সদস্য সচিব শরীফুল হক মোজাম্মেল,যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পলাশ প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর