সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মেয়াদ উত্তীর্ণ ড্রপ পুশ করায় শিশু অসুস্থ; ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঘাটাইলে মেয়াদ উত্তীর্ণ ড্রপ পুশ করায় শিশু অসুস্থ; ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২.৩০ টায় উপজেলার হামিদপুর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে শাহীনা মেডিকেলের মালিক শাহীন তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে শাহীনা মেডিকেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঔষধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার(পিপিএম) ও থানার একাধিক পুলিশ সদস্যসহ প্রায় দুইশতাধিক বিক্ষুব্দ জনগণ উপস্থিত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়,কালিহাতী উপজেলার উত্তর সালেংকা গ্রামের দুলাল হোসেনের নাতী আবিদ হাসান বয়স নয় মাস গত দুই দিন যাবত জ্বরে ভুগছিল।

গতকাল মঙ্গলবার বিকালে আবিদকে নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য যান। এ সময় ডাক্তার আবিদকে দেখে প্রিসক্রিপসন দেয়। প্রিসক্রিপসনটি দেখিয়ে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের শাহীনা মেডিকেল থেকে একটি নাকের ড্রপ কিনে আনা হয়। শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে নাকের ড্রপটি পুশ করলে রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটির মা আমিনা বেগম তার হাতের ড্রপটি মেয়াদ লক্ষ্য করে দেখেন, গত ২০২০ সালের আগস্ট মাসে নাকের ড্রপটি মেয়াদ শেষ হয়ে গেছে। অসুস্থ আবিদকে পুনরায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলে আবিদ কিছুটা সুস্থ হয়ে উঠে।

এ সময় স্থানীয় বিক্ষুব্দ এলাকাবাসী শাহীনা মেডিকেল ওষধের দোকানটি অবরুদ্ধ করলে ঘাটাইল থানা ও কালিহাতী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে শাহীনা মেডিকেল মালিক মো.শাহীন তালুকদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ১ বস্তা ঔষধ জব্দ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular